By imamulsm73 on Skatehive
আসসালামুয়ালাইকুম আমার মায়ের হাতে লাগানো সিম গাছের ছবি শেয়ার করছি। আমার মা প্রতি বছর সিম গাছ লাগায়। আমাদের ঘরের চালের উপর সিম গাছ তুলে দেয়। আবার অনেক সময় বাইরে ফাকা জায়গায় সিমের পালা দেয়। যে সিম হয় আমরা তা নিজেরা খেয়ে আত্মীয় স্বজনের বাড়ি দেওয়া যায়।এবারও আমার মা তিন জায়গায় সিম গাছ লাগিয়েছে। এক জায়গায় অল্প পরিমাণ সিমের ফুল হয়েছে আরেক জায়গায় অল্প পরিমাণ কিছু থোকায় থোকায় সিম ধরেছে। এক সপ্তাহের ভেতরে আশা করছি যে আমার মায়ের হাতের সিম খেতে পারবো (((ইনশাআল্লাহ))) শিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বিচিও পুষ্টিকর সবুজ হিসেবে খাওয়া হয়। এটি জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে, গাছেও ফলানো যায়। মাটি : দোআঁশ মাটি শিম চাষের জন্য উত্তম। তবে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে সব ধরনের মাটিতে শিম চাষ করা যায়।শিমের জাত : বারি শিম-১, বারি শিম-২, বারি শিম-৩, বারি শিম-৪, ইপসা শিম, ঘৃত কাঞ্চন, কার্তিকা, নলডক, বাঘনখা, বারমাসি প্রভৃতি শিমের জনপ্রিয় জাত। বীজ বপনের সময় : মধ্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়। তবে এখন বারোমাসি যে শিম বীজ পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে বারোমাস শিম চা